০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা সংক্রমন এড়াতে পুলিশের চেকপোষ্ট

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে টাঙ্গাইলে ৪টি গুরুত্বপূর্ন স্থনে চেক পোষ্ট বসিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ। অপ্রয়োজনে শহরের চলা ফেরা করা মানুষদের বাড়ির বাহিরে আসতে নিষেধ করছেন এবং সামাজিক দুরুত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য শহরের বিভিন্ন স্থানে লিফলেটসহ মাইকিং করছেন তারা।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গত তিন দিন যাবৎ শহরের প্রবেশদার টাঙ্গাইল পুরাতন বাসস্টান্ড, ডিসট্রিকগেট, নিরালামোড় এবং শান্তিকুঞ্জ মোড়ে এই চেক পোষ্ট বসানো হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  চেক পোষ্ট বসিয়ে অপ্রয়োজনে শহরে চলাফেরা করা মানুষদের বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে। এছাড়াও সামাজিক দুরত্ব বজায় রেখে কেনাকাটা করার পরামর্শও দিচ্ছেন চেকপোস্টেও দায়িত্বরত পুলিশ সদস্যরা।

টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষদের ঘরে থাকতে বলা হলেও তারা অনেকেই মানছেননা। এ কারণে আর সচেতনতা বাড়াতে শহরের মূল প্রবেশদারের ৪টি গুরুত্বপূর্ন স্থানে চেক পোষ্ট বসানো হয়েছে। 

এ চেকপোস্টেও দায়িত্বরত পুলিশ সদস্যরা কেন মানুষ শহরে আসছেন সেটা জানার পাশাপাশি অপ্রয়োজনে কেই ঘরের বাহিরে আসলে তাদের সতর্ক করছেন। তবে এরপর যদি কেউ না মানেন তাহলে তাদেও বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। এ সময় তিনি আরো জানান, টাঙ্গাইল সদর থানা ছাড়াও জেলার প্রত্যেকটি থানায় চেক পোষ্ট বসানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি