১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মা সমাবেশে সোহেল হাজারী এমপি

স্বাস্থ্য সেবাকে জনগনের দৌড় গোড়ায় পৌঁছে দিয়েছে সরকার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ অক্টোবর ২০১৭ | | ১৩১
, টাঙ্গাইল :

বাণিজ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী বলেছেন, শেখ হাসিনার সরকার স্বাস্থ্য সেবাকে জনগনের দৌড় গোড়ায় পৌঁছে দিয়েছে। আর বিএনপি-জামায়াত সরকার বাংলাদেশের হাজার হাজার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। সেই বন্ধ করা ক্লিনিকে আপনারা মায়েরা স্বাস্থ্যসেবা সহ ঔষধপত্র বিনামুল্যে পাচ্ছেন।

রোববার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা বাজার স্কুল মার্কেটে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার গর্ভবতী মাকেও আজ ভাতা দিচ্ছে, তার অনাগত সন্তানের স্বাস্থ্যের ও পুষ্টির কথা চিন্তা করে। কাজেই শেখ হাসিনা সরকার, বার বার দরকার।

ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)’র বাস্তবায়নে এবং ইউনিসেফ ও কোইকা’র সহযোগিতায় বল্লা ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজিত সমাবেশে বল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী চান মামুদ পাকির আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বেলায়েত হোসেন, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মজিদ তোতা, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল জলিল, স্বাস্থ্য পরিদর্শক চন্ড্রী চরণ, বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাখ্খারুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশিদুল হাসান লাভলু, কালিহাতী উপজেলা সমন্বয়কারী আমিনুর ইসলাম, বল্লা কমিউনিটি ক্লিনিকের প্রধান কর্মকর্তা আবদুস সাত্তার, উপ-পরিদর্শক ফরিদা পারভিন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি