১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গুজব না ছড়িয়ে জনগণকে সচেতন করুন - এমপি টিটু 

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

মরণঘাতী করোনা ভাইরাস সম্পর্কে গুজব না ছড়িয়ে জনগণকে সচেতন করে ঘরে থাকতে বলেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। 

তিনি বৃহস্পতিবার (২রা এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে  করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা প্রশাসন, জনপ্রতিনধি ও সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন সরকার এ দূর্যোগে জনগণের পাশে আছে। দেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। 

সরকারের পাশাপাশি কর্মহীন মানুষের পাশে খাদ্য সহায়তা দিতে দলীয় নেতাকর্মী ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। নাগরপুর উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণরোধে ইতিমধ্যে প্রশাসনের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি। সভায় সাংসদ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামনের দিনগুলোতে সর্বস্তরের জনসাধারণের ঘরে থাকা নিশ্চিত করতে প্রশাসনিক তৎপতা আরও জোরদারের নির্দেশ দেন। পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, রিপোর্টারস ইউনিটির সভাপতি মো.মন্টু মিয়া, ১২ টি ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি