১০:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে মেধা যাচাইয়ে শিক্ষা বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৫৫০ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে মেধা যাচাইয়ে শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন- উপজেলার প্রায় ৫০টি সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৫’শ ৫০ শিক্ষার্থী। মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে ব্যাপক উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শনিবার (১১ অক্টোবর) বৃত্তি পরীক্ষার আয়োজন করেন- উপজেলার নিকরাইলের আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি কল্যাণ ট্রাস্ট। মমতাজ ফকির উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে বেলা ১২ টায় শেষ হয়।

বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া ৪র্থ শ্রেণির ছাত্রী সুলতানা ইসলাম  জানায়, এবারই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছি। করোনার কারণে এর আগে কখনো অংশ নিতে পারেনি। আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি কল্যাণ ট্রাস্টের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ভাল লাগছে। প্রতি বছরই এমন আয়োজন হবে প্রত্যাশা।

৫ম শ্রেণির ছাত্রী রাশেদা খাতুন, রাব্বি রহমান ও আরিফুর রহমান জানায়, আমরা এবারই প্রথম এই বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছি এবং পরীক্ষার হলে কলম উপহার পেয়েছি। অংশ নিতে পেরে ভাল লাগছে। বৃত্তি পাওয়াটা বড় কথা নয়, অংশ গ্রহণ করাটাই সবচেয়ে বড় বিষয়। আশা করছি পরীক্ষা ভালো হলে সফলতা অর্জন করতে পারব। 

পরীক্ষার হল পরিদর্শন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান, আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি কল্যাণ ট্রাস্টের সভাপতি ও নিকরাইলের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মতিন সরকার, সিরাজকান্দি দাখিল মাদরাসার সভাপতি মুহাম্মদ আব্দুল মোমেন সরকার, আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার, ভূঞাপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরমান শেখ, কোরবান আলী তালুকদার প্রমুখ।

আলহাজ্ব আব্দুর রহমান মাস্টার শিক্ষা বৃত্তি কল্যাণ ট্রাস্টের সভাপতি ও নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার বলেন, ২০১৯ সাল থেকে নিজ উদ্যোগে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছি। পরীক্ষায় অংশ নেন উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। করোনার প্রকোপ কাটিয়ে আবারও পরীক্ষার আয়োজন করা হয়েছে। এতে করে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো আরও প্রসারিত হবে। বিগত বছরের তুলনায় এ বছর বৃত্তি পরীক্ষায় বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি