০২:৫৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের আয়োজনে ‘স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। ২৭শে ফেব্রুয়ারি, মঙ্গলবার বেলা ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ২য় একাডেমিক ভবনের সামনে দিবসটি উপলক্ষে আনন্দ র‌্যালির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন। র‌্যালি শেষে কেক কাটা হয়।

দিবসটি উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরহাদ হোসেন এক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। যেখানে তিনি বলেন, "বাংলাদেশের পরিসংখ্যান তথ্যগত বিশ্বাসযোগ্য হয়ে দেশ ও বিদেশের প্রয়োজনে কাজে লাগুক। পরিসংখ্যানকে অবশ্যই ঐকান্তিক ভাবে গ্রহন করতে হবে। তথ্য সংগ্রহের ব্যাপারে অবশ্যই ঐকান্তিক হতে হবে, তা না হলে তথ্যটি ব্যবহার যোগ্য হবে না। তিনি আরো বলেন, আজকের এই দিনে পরিসংখ্যান সংশ্লিষ্ট সবাইকে উদাত্ত আহ্বান জানাই সবাই যেন সঠিক তথ্য সংগ্রহ ও ব্যবহার করে।"

র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ধনেশ্বর চন্দ্র সরকার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক ও রেজিস্ট্রার সহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি