১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে হত দরিদ্রদের মাঝে কম্পিউটার ও সেলাই মেশিন বিতরন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭ | | ১৮৩৭
, টাঙ্গাইল :

দলিত, হরিজন, বেদে জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসুচির আওতায় টাঙ্গাইলে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সদনপত্র বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সরকারি শিশু পরিবার বালিকা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে আইন বিষয়, কম্পিউটার, সেলাইসহ বিভিন্ন কোর্স বিষয়ে শিক্ষা দেয়া হয়ে। এতে জেলার ১২টি উপজেলার ২০জন ছেলে ও ৩০ মেয়ে অংশ নেয়।

অংশগ্রহণকারী ৫০ জন ছেলে ও মেয়েদের মাঝে সনদপত্র বিতরন ও তাদের মধ্যে ২৯জনকে কম্পিউটার ও ২১জনকে সেলাই মেশিন দেয়া হয়েছে। প্রশিক্ষণার্থীদের আগ্রহ বাড়ানোর জন্য সেলাই মেশিনের সাথে ২’গজ কাপড়ও দেয়া হয়।

সদনপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন।

টাঙ্গাইল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি মো. আনিসুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার ফাতেমাতুজ জোহরা। অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. ফরহাদ হোসেন।

উলে­খ্য, এই বছরের গত ২০ জানুয়ারি প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করা হয় ছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি