১২:৫৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জ্বর, বমি নি‌য়ে গাজীপুর ফেরত ১ব‌্যক্তি‌ আইসোলেশনে ভর্তি

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে জ্বর, বমি ও পাতলা পায়খানা নি‌য়ে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে আইসোলেশনে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সখীপুর সরকারি মুজিব কলেজে গঠিত আইসোলেশনে পাঠানো রাখা হয় তা‌কে। সে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া গ্রামের বাসিন্দা। তি‌নি গাজীপুরের একটি কারখানায় কাজ কর‌তেন। 

অন‌্যদি‌কে সম্প্রতি মধুপু‌রে ক‌রোনাভাইরাস স‌ন্দে‌হে এক ব‌্যক্তি মৃত‌্যুবরণ করার পর তার নমুনা সংগ্রহ ক‌রে ঢাকার আইই‌ডি‌সিআ‌রে পাঠা‌নো হয়। প‌রে পরীক্ষা নিরীক্ষা শে‌ষে মৃত‌্যুর ব‌্যক্তি শরী‌রে ক‌রোনাভাইরাস পাওয়া যায়‌নি। 
 
জানা যায়, ওই ব্যক্তি মঙ্গলবার রাতে জ্বর নিয়ে গাজীপুর থেকে বাড়িতে আ‌সেন। বুধবার (১ এ‌প্রিল) তার জ্বর, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এ‌তে স্থানীয়দের ক‌রোনাভাইরাস স‌ন্দে‌হ হ‌লে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। প‌রে ইউএনওর হস্ত‌ক্ষে‌পে তা‌কে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠায়। এরপর সেখান থেকে তাকে আইসোলেশনে পাঠানো হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ‘ওই লোকটি জ্বর, বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত। পরে তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। অবস্থা বুঝে ও পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ‘এ ঘটনায় ওই ব্যক্তির পরিবারসহ আশপাশের আটটি পরিবারকে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।’

জেলা সি‌ভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান ব‌লেন, আই‌সো‌লোস‌নে ভ‌র্তি করা রোগীর শা‌রিরীক  অবস্থা ভাল। এছাড়া মধুপু‌রে ক‌রোনা স‌ন্দে‌হে মারা ব‌্যক্তি শরী‌রে করোনাভাইরাস পাওয়া যায়‌নি।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি