১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিপদগামী হচ্ছে ছাত্র-ছাত্রীরা

বাওয়ার কুমারজানী খেলার মাঠ সংস্কারের দাবি স্থানীয়দের

মো. জাহাঙ্গীর হোসেন | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭ | | ৩৬৩২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী গ্রামের মধ্যপাড়া মসজিদ সংলগ্ন খেলার মাঠ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড করা থেকে বঞ্চিত হচ্ছে। এতে গ্রামের ছাত্র-ছাত্রীরা মাদক সেবনের দিকে ঝুঁকে পড়াসহ নানাভাবে বিপদগামী হয়ে পড়ছে।

পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের সম্পূর্ণ এবং ৩ নং ওয়ার্ডের অর্ধেক অংশ নিয়ে পৌরসভার সর্ববৃহৎ বাওয়ার কুমারজানী গ্রামের অবস্থান। ৫ নং ওয়ার্ডে গ্রামের মধ্যপাড়া মসজিদ সংলগ্ন প্রায় এক একক আয়তনের এই মাঠে গ্রামের প্রায় পাঁচ হাজার বাসিন্দা খেলাধুলা করা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক আচার অনুষ্ঠান পালন করত।

এছাড়া গ্রামের যুবসমাজের উদ্যোগে প্রতি বছর এই মাঠে মঞ্চ নাটকের আয়োজনসহ সামাজিক সালিশ দরবার ও আচার-অনুষ্ঠানের ব্যবস্থা করত। কিন্ত গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের জন্য থাকা একমাত্র এই মাঠটিতে দীর্ঘদিন কোন উন্নয়ন কাজ না হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে মাঠে পানি উঠে তলিয়ে যাওয়ায় চারপাশ ভেঙে আয়তনে ছোট হয়ে পড়েছে। ফলে গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করা থেকে বঞ্চিত হয়ে পড়াসহ নানা আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শেখা থেকে বঞ্চিত হচ্ছে। আর যুবসমাজ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়ে পড়ায় অনেকে মাদক সেবনের দিকে ঝুঁকে পড়াসহ নানাভাবে বিপথগামী হয়ে পড়ছে।

বাওয়ার কুমারজানী গ্রামের বাসিন্দা মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, শৈশব ও যৌবনে আমরা এই মাঠে ফুটবল, ভলিবল ও হাডুডু খেলেছি। কিন্ত মাঠে প্রতি বছর বর্ষার পানি উঠে তলিয়ে যাওয়ায় চার পাশ ভেঙে ও দিন দিন নিচু হয়ে আয়তনে ছোট হয়ে পড়েছে। গত দুই যুগেও মাঠের কোন সংস্কার না হওয়ায় বর্তমানে তা খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে বলে তিনি উলে­খ করেন।

গ্রামের বাসিন্দা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাবেক কাউন্সিলর হাজী সিরাজ মিয়া বলেন, আমাদের সময় খেলাধুলা, আচার-অনুষ্ঠান ও মঞ্চ নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠান এই মাঠেই হতো। দিনদিন চারপাশ ভেঙে ও নিচু হয়ে আয়তন ছোট হয়ে পড়ায় এখন ছেলে-মেয়েরা আর খেলাধুলা করতে পারে না। ফলে যুবসমাজ মাদক সেবনের দিকে ঝুঁকে পড়াসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।

তিনি মাঠ সংস্কারের মাধ্যমে খেলাধুলার ব্যবস্থা করে সুস্থ যুবসমাজ গঠনে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদত হোসেন বলেন, বরাদ্দ পেলে মাঠ উন্নয়ন করা হবে।

জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক মাঠটি খেলাধুলার উপযোগী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি