১২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গামছা পেচানো অবস্থায় যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকা থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেচানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার ধেরুয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় একজন লোককে পড়ে থাকতে দেখলে তারা পুলিশে খবর দেয়। 

পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।  দেওহাটা পুলিশ ফাঁড়ির এএসআই মো. সেলিম রেজা জানান, নিহতের ব্যাগ খুজে ঠিকানা পাওয়া যায় সে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চররূপপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৪৩)। 

নিহতের কাছ থেকে একটি ব্যাগ, জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

এ বিষয়ে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে, ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি