১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে অটোরিক্সা-ভ্যান চালকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাঁশনিয়োগি গ্রামের অটোরিক্সা-ভাট চালক হাফিজুর রহমান (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২০ জুন) সকালে ধনবাড়ী উপজেলার সীমান্তবর্তী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামানন্দপুর পূর্বপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।   

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত হাফিজুর রহমান ধনবাড়ী উপজেলার বীরতার ইউনিয়নের বাঁশনিয়োগি গ্রামের মো. আ. সাত্তারের ছেলে। হাফিজুর শুক্রবার (১৯ জুন) রাতে তার আটোরিক্সা-ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়ে রাতে আর বাড়ী ফিরে না আসায় তার পারিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখোজি করতে থাকে। 

খোঁজাখোজির এক পর্যায়ে শনিবার (২০ জুন) সকালে পরিবারের লোকজন পার্শ্ববর্তী সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামানন্দপুর পূর্বপাড়া গ্রামে তার মরদেহ দেখতে পেয়ে ধনবাড়ী থানা পুলিশকে খবর দেয়। ধনবাড়ী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সরিষাবাড়ী থানায় হস্থান্তর করে। ঘটনাস্থল সরিষাবাড়ী উপজেলা হওয়ায় হাফিজুরের লাশ সরিষাবাড়ী থানা পুলিশকে দেয়া হয়। সরিষাবাড়ী থানা পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত হাফিজুরের মা হাসনা বেগম জানান, রাতের খাবার খেয়ে হাফিজুর অটোরিক্সা-ভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ীতে ফিরে নাই। সকাল খবর আসে আমার ছেলেকে কে বা কাহারা হত্যা করে অটোরিক্সা-ভ্যান নিয়ে তাকে মেরে তার লাশ ফেলে রেখে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে পাই। 

ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। ঘটনাস্থল পার্শ্ববর্তী সরিষাবাড়ী উপজেলা হওয়ায় লাশ উদ্ধার করে সরিষাবাড়ী থানায় হস্থান্তর করা হয়েছে। 

সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত)  জোয়াহের হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি