১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৫ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই যানজট সকাল সাড়ে দশটায় এ রিপোর্ট পাঠানো পর্যন্ত অব্যহত রয়েছে। গাজীপুরের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার পাকুল্যা পর্যন্ত ১৪ ঘন্টা স্থায়ী ভয়াবহ এই যানজটে আটকে পড়া হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।  

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বুধবার থেকে সারাদেশে সরকারি বেসরকারি অফিস আদালত বন্ধ ঘোষণায় রাজধানী থেকে একযোগে সকলে বাড়ি ফেরা শুরু করলে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুন বেড়ে যায়। 

এছাড়া মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিমধল্যা নামকস্থানে আন্ডারপাসের কাজ চলমান থাকায় ওই অংশে ওয়ানওয়েতে যানবাহন চলাচল করায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছেন। 

মঙ্গলবার রাত ১২ টায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হওয়া পিকআপভ্যানে যাত্রী মো. ফারুক হোসেন জানান, করোনার কারণে ছুটি হওয়ায় গ্রামে যাওয়ার জন্য বাসে ছিট না পেয়ে তিনি পিকআপের যাত্রী হয়েছেন। তবে যানজটের কারণে বুধবার সকাল পৌনে সাতটায় তিনি মির্জাপুর পর্যন্ত এসে আটকে আছেন বলে জানান। 

ট্রাক চালক বাদশা মিয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, মঙ্গলবার সন্ধা ৬টায় ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে বুধবার সকাল ৬টায় তিনি মির্জাপুর এসে পৌচেছেন। অপর ট্রাক চালক চাঁনলাল জানান, মঙ্গলবার সন্ধায় সাতটায় তিনি ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে বুধবার সকাল সোয়া ৬টায় মির্জাপুর পর্যন্ত পৌচেছেন।

এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান উল্লেখিত কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। তবে সকাল ১১টায় যানচলাচল স্বাভাবিক হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি