০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বড় ভাইয়ের তৈরি যৌনবর্ধক হালুয়া খেলে ছোটভাইসহ নিহত ২

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮ | | ৭৪৩
, টাঙ্গাইল :

ভাইয়ের তৈরি যৌনর্বধক ঔষুধ (হালুয়া) খেয়ে আপন ভাইসহ মারা গেছেন দুইজন। এতে আহত হয়েছে আরো দুইজন।

বৃহস্পতিবার ভোরে তারা মারা যান। নিহতরা সাভারের আশুলিয়া এলাকায় বিভিন্ন পোশাখ কারখানায় চাকরী করতেন।

এঘটনায় গুরুত্বর আহত হয়ে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুইজন। নিহত দুইজন টাঙ্গাইলের ভ‚ঞাপুর উপজেলার ধুবলিয়া গ্রামের সুজাত আলীর ছেলে মোতালেব (২৮) একই গ্রামের জয়নাল শেখের ছেলে জিল্লুর শেখ। নিহত দুজনের লাশ বৃহস্পতিবার তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

প্রতিবেশি ও নিহতের স্বজনরা জানায়, নিহত মোতালেব ও জিল্লুর, শামীম, ফরিদ উদ্দিন ও নাসির সাভারের আশুলিয়া এলাকায় পোশাক কারখানায় চাকরী করতো এবং আশুলিয়ার রপ্তানী এলাকার হাসেম প্লাজার পিছনে একটি বাড়িতে বসবাস করতো। বুধবার রাতে নিহত মোতালেবের ভাই নাসির বিভিন্ন জিনিষ মিশ্রনে যৌনবর্ধক হালুয়া তৈরি করে। পরে সেই হালুয়া খেয়ে ৪জন গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়ে।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করে। পরে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মোতালেব ও জিল্লুর মারা যায়। এঘটনায় হালুয়া সেবনকারী শামীম ও ফরিদ উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলার ফলদা ইউনিয়ন পরিষদের সদস্য মজিবর রহমান জানান, বড় ভাই নাসিরের মাধ্যমে শামীম ও প্রতিবেশি জিল্লুর আশুলিয়ায় পোশাখ-কারখানায় চাকরী নেয়। তারা একই বাসায় ভাড়া থাকতো। নাসির বুধবার রাতে হালুয়া তৈরি করে কাজে চলে যায়। পরে সেই তৈরি করা হালুয়া মোতালেব, জিল্লুর, ফরিদ ও শামীম খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। বৃহস্পতিবার ভোরে মোতালেব ও জিল্লুর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি