০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা ভাইরাস   

বিদেশ ফেরত প্রবাসীদের বাড়ীতে লাল পতাকা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে ও স্থানীয়দের সচেতন করতে টাঙ্গাইলের কালিহাতীতে বিদেশ ফেরত ৪৫৩ জন প্রবাসীদের বাড়ীর সামনে লাল পতাকা টানিয়ে ও স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বল্লা এলাকায় সিঙ্গাপুর প্রবাসী আমিনুল ইসলাম ও মফিজুলের বাড়ীতে লাল পতাকা ও স্টিকার লাগিয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা, সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন ও বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চাঁন মাহমুদ পাকির আলী প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা বলেন, এ উপজেলায় গত ১৫ দিনে বিদেশ থেকে ৪৫৩ জন প্রবাসী এসেছে। আমরা প্রত্যেকের বাড়ীতে একটি করে লাল পতাকা এবং একটি স্টিকার লাগিয়ে দিয়েছি। সেখানে সেই ব্যক্তির নাম-ঠিকানা এবং কবে বাংলাদেশে এসেছেন ও হোম কোয়ারেন্টাইনের মেয়াদ কবে শেষ হবে সে তথ্য আছে এবং সাথে আমাদের প্রশাসনের নাম্বার দেওয়া আছে। প্রবাসী যারা বাংলাদেশে এসেছেন তাদের পরিবারকে আমরা হালকাভাবে নিচ্ছি না। 

আমি একই পরিবারের সকল সদস্যকে তারা যেন বাহিরে খুব জরুরী প্রয়োাজন ছাড়া না যায় এবং ওই বাড়ীতে যে বয়স্ক সদস্য আছে তারা বিশেষ করে নামাজ, মসজিদে জামাতে যাচ্ছে, সে সুস্থ কিনা এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য এবং ওই বাড়ীর কেউ অসুস্থ হয়েছে কিনা সেটা জানার জন্য ওই বিদেশ ফেরত প্রবাসীর প্রত্যেকের প্রতিবেশীকে আমরা সচেতন করেছি। প্রতিবেশীরা জানাবে তারা বাহিরে বের হয় কিনা, জনসমাগম হচ্ছে কিনা। ইতিমধ্যে আমাদের এখানে হাট বন্ধ করে দেয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় শুধু কিছু বাজার এখানে আছে জরুরি প্রয়োজনের জন্য। 

এছাড়াও স্কুল- কলেজ সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে। সকল ধরনের জনসমাবেশ, জনসভা, ধর্মীয় সভা এগুলো নিষেধ করা হয়েছে। আমরা আশা করছি আমাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে এই সংক্রমণ রোধে ইনশাল্লাহ্ সফল হবো।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি