০২:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা উত্তরপাড়া এলাকার খাদেম মিয়ার ছেলে হায়েজ উদ্দিন এর বিরুদ্ধে রাহিদুল ইসলাম রাহিদ রানা নামের এক সাংবাদিককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

রাহিদুল ইসলাম রাহিদ রানা দৈনিক আজকের বসুন্ধরা ও ভোরের বাংলা পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি শহরের বিশ্বাস বেতকা এলাকার মৃত. মো. রফিকুল ইসলামের ছেলে। শনিবার (৪ নভেম্বর) হুমকির ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় সাংবাদিক রাহিদুল ইসলাম রাহিদ রানা তার নিজ বাসা বিশ্বাস বেতকা মুন্সিপাড়া মসজিদ সংলগ্ন সাগরের চা-এর দোকানের সামনে অবস্থান করছিলেন। ইতিমধ্যে অভিযুক্ত হায়েজ উদ্দিন দেশীয় অস্ত্র নিয়ে রাহিদ রানাকে তার বাড়িতে খুঁজতে যান। সাংবাদিকের বাড়িতে হায়েজ উদ্দিনের খুঁজতে যাওয়ার প্রমান সি সি ক্যামেরার ফুটেজ আছে। পরে রাহিদ রানাকে বাসায় না পেয়ে সাগরের চায়ের দোকানের সামনে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করাসহ হত্যার হুমকি দেন হায়েজ উদ্দিন। 

সাংবাদিক রাহিদুল ইসলাম রাহিদ রানা বলেন,আমি ও আমার এক বন্ধু বিক্রি করার উদ্দেশ্যে একটা জমি ক্রয় করেছি। জমিটি বিক্রি করার জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা করছি। কয়েকজন ক্রেতা আমার সাথে কথা বলার জন্য আসলে সেই ক্রেতাদের অভিযুক্ত ব্যক্তি নানা ধরনের ভয়ভীতি দেখায়। ক্রেতাদের এই ধরণের ভয়ভীতি না দেখানোর জন্য আমি তাকে বারণ করায় তিনি আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। এমনকি তাকে তার চাহিদা অনুযায়ী চাঁদা না দিলে তিনি আমাকে জমিতে যেতে দিবেনা বলেও ভয়ভীতি দেখাচ্ছেন। আমি কোন কুল কিনারা না পেয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছি। 

হুমকির বিষয়টি অস্বীকার করেছেন হায়েজ উদ্দিন। তিনি বলেন, আমি ওর বাসার সামনে রাহিদ রানার কথা ওর ভাই জাহিদকে জিজ্ঞাসা করেছিলাম। এছাড়া কোন কথা হয়নি। বাসার সামনে সিসি ক্যামেরা লাগিয়ে রাখার কারণে সেখানে আমার ফুটেজ থাকতে পারে। জমি কেনা বেচা নিয়েও আমাদের কোন বিরোধ নেই।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ ইবনে রাজিব জানান, অভিযোগটি পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি