০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিয়ের ১ দিন পরই লাশ হলো তন্বী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২০ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

বিয়ের একদিন পরই বধু হয়ে স্বামীর বাড়িতে এসে লাশ হয়ে ফিরলো তন্বী নামের এক কলেজ ছাত্রী। দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক বিয়েতে গড়ালেও বিয়ের পরের দিনই অজানা কারণে স্বামীর বাড়িতে ফাঁসিতে ঝুঁলে আত্মহত্যা করেছে স্থানীয় জোবেদা রুবেয়া সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল রুবাইয়াত তন্বী (২১)। 

বুধবার(২০জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে স্বামী সাইমের বাড়িতে নিজের শোবার ঘরের সিলিং ফ্যানের সাথে শাঁড়ি পেচিয়ে আত্মহত্যা করে সে। 

নিহত তন্বী টাঙ্গাইলের বাসাইল পৌরসভার জরাশাহীবাগ এলাকার অগ্রনী ব্যাংকের সাবেক ব্যাবস্থাপক হাশেম খানশুর এবং বাসাইল সদর ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার বিউটি আক্তারের ছোট মেয়ে। তন্বীর স্বামী পৌরএলাকার পশ্চিমপাড়ার মৃত গিয়াসউদ্দিনের ছেলে সাদেক আহমেদ সাইম(৩৪)। 

তন্বীর মৃত্যুর বিষয় নিয়ে উভয় পরিবার পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।
 
জানা যায়,পাশাপাশি এলাকার বাসিন্দা হিসেবে সাইম এবং তন্বীর পরিবারের মধ্যে ভাল জানাশোনা রয়েছে। পারিবারিক সুসম্পর্ক এবং পরিচয়ের সুবাদে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের বিষয়টি তন্বীর পরিবার জানার পর ভালভাবে গ্রহন করেনি। বিভিন্ন জায়গা থেকে তন্বী এবং সায়েমের বিয়ের প্রস্তাব আসলেও উভয়েই অন্যত্র বিয়ে করতে রাজি হয়নি। 

মঙ্গলবার(১৯ জানুয়ারী) দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের। পরদিন শোবার ঘরে সিলিং ফ্যানের সাথে শাঁড়ি পেচিয়ে আত্মহত্যা করে সে।

তন্বীর দেবর শাকিল খান বলেন, ভাই-ভাবী উভয়েই বিয়ের বয়সের জন্য উপযুক্ত। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে ভাবী (তন্বী)র পরিবার বিয়ের কাবিনসহ অনুষ্ঠানিকতা শেষ করলেও মেয়ের প্রতি তারা নাখোশ ছিলেন। 

আজ (বুধবার) সকালে যখন ভাবী আমাকে এবং আমার ভাই সায়েমকে বাজার করতে পাঠান তখন তাকে খুব বিষন্ন লাগছিলো। ধারনা করা হচ্ছে সকালে তার বাবা মা’র সাথে মোবাইলে ঝগড়া করে আর রাগ ক্ষোভে আত্মহত্যা করেছেন।
 
তন্বীর বাবা হাশেম খানশুর বলেন, আমি নিজে উপস্থিত থেকে বিয়ের কাজ সম্পন্ন করেছি। বিয়ের মাত্র একরাতের মাথায় মেয়ের মৃত্যুর ঘটনা সত্যিই মর্মান্তিক এবং এটা স্বাভাবিক বলে মেনে নেয়া যায়না। 

তিনি বলেন, আত্মহত্যার প্ররোচনায় আমার মেয়েকে প্ররোচিত করা হয়েছে বলে আমার বিশ্বাস। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে পেলে মামলার বিষয়ে এগিয়ে যাবো।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনুর রশিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাসাইল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি