১২:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৫ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে টাঙ্গাইলের গোপালপুরে ৫ ব্যবসায়ীকে ৪০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার দুপুরে গোপালপুর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস এ জরিমানা আদায় করেন। অর্থ দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- চাউল ব্যবসায়ী সোলায়মানকে দশ হাজার ও বিপুল পালকে পাঁচ হাজার, মদিনা ট্রেডার্সের নজরুল ইসলামকে দশ হাজার, পেয়াজের আড়ৎদার জহিরুল ইসলামকে দশ হাজার এবং কাঁচামাল ব্যবসায়ী জামাল হোসেনকে পাঁচ হাজার টাকা । এরা চালের দামসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে ক্রেতাদের কাছে বিক্রি করতেছিল। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মতে এ দন্ডাদেশ প্রদান করেন। এ সময় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি