১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পরীক্ষার দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৫ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

২০১৩-১৪ (ফার্মেসী বিভাগ) ও ২০১৫-১৬ সেশনের স্নাতক সেমিস্টারের সকল পরীক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার ১২টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপিও প্রদান করেন তারা।

এসময় ফার্মেসী বিভাগের শিক্ষার্থী আবু সাইদ বলেন, আমাদের ফার্মেসি বিভাগ ৫ বছরের কোর্স কিন্তু প্রায় ৭ বছর শেষ হলেও আমাদের গ্রাজুয়েশন শেষ হয়নি। সরকারি চাকরির বয়সসীমা প্রায় সন্নিকটে চলে আসছে। আমাদের ৫ বছরের কোর্স হলেও সরকারি চাকরির বয়সসীমার ক্ষেত্রে কোনো বয়স বাড়ানো হয়নি। এক্ষেত্রে আমরা অন্য বিভাগ থেকে ১ বছর সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছি। আমরা পরিবারের সম্মতিতে সরকারের স্বাস্থ্যবিধি মেনে জানুয়ারির মধ্যেই পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। 

২০১৫-১৫ সেশনের শিক্ষার্থী ওয়াজিদ উল্লাহ বলেন, আমাদের চার বছরের কোর্সে ৫ বছর অনেক আগেই শেষ হয়েছে। এখন আমরা হতাশার মধ্যে সময় অতিবাহিত করছি। করোনায় মারা না গেলেও জীবন যুদ্ধে পিছিয়ে যাচ্ছি। চাকরির বয়সসীমা শেষ হলে সারা জীবন ভুগতে হবে আমাদের। শুধুমাত্র একটি পরীক্ষার জন্য শতশত শিক্ষার্থীর জীবন আজ হতাশায় নিমজ্জিত। পরিবার চেয়ে আছে আমাদের দিকে। অছচ নিরুপায় হয়ে শুধু জীবনের মূল্যবান সময় হারিয়ে যেতে দেখছি।

এসময় তারা আরোও বলেন, ২০১৩-১৪ (ফার্মেসী বিভাগ) ও ২০১৫-১৬ সেশনের স্নাতক শেষ সেমিস্টারের সকল পরীক্ষা স্বাস্থ্য বিধি মেনে জানুয়ারির মধ্যে নিতে হবে। না হলে আন্দোলনে যাওয়ার ঘোষনা দেয়া হয় মানববন্ধনে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি