০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল সদর ও গোপালপুর সার্কেলে নতুন অতিরিক্ত পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬ | | ৩০৮৫
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা পুলিশের সদর সার্কেল ও গোপালপুর সার্কেলে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করছেন ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ থেকে সদ্য পদোন্নতি পাওয়া দুই সিনিয়র সহরকারী পুলিশ কমিশনার।

বাংলাদেশ পুলিশের ২০৯ জন সিনিয়র সহকারি পুলিশ সুপারকে (এএসপি) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেওয়া পুলিশ হেড কোয়ার্টার্স থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে পদোন্নতির পাশাপাশি তাদের নতুন কর্মস্থলে বদলিও করা হয়েছে।

এ বছরের নভেম্বরে ২১১ জন এসআইকে ইন্সপেক্টর পদে ও এপ্রিলে ৭০ জনকে এসপি পদে পদোন্নতি দেয়া হয়েছিল।

নতুনভাবে পদোন্নতি পেয়ে টাঙ্গাইলে বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোবিন্দ চন্দ্র পাল। তাকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল টাঙ্গাইল হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ডিএমপি ঢাকার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রামানন্দ সরকারকে অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেলে দেয়া হয়েছে।

ডিএমপি’র ওয়েভ সাইট সূত্রে জানা যায়, নতুনভাবে পদোন্নতি পাওয়া গোবিন্দ চন্দ্র পাল ২৮ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ডিএমপির ট্রাফিক বিভাগের ডেমরা জোনে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বর পালন করেন।

এছাড়া রামানন্দ সরকার ২৯তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনিও ডিএমপির পেট্রোল-ওয়ারীতে দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি