০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা থেকে সন্তানকে বাঁচাতে করণীয়

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাস নিয়ে বড়রা কমবেশি সতর্ক হলেও শিশুদের নিয়ে রীতিমত আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। এই পরিস্থিতিতে মা-বাবারা জেনে নিন, কীভাবে সুস্থ রাখবেন আপনার সন্তানকে।

ভারতের মুম্বাইয়ে ক্লাউড নাইন হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বিনয় জোশী বলেছেন, কিছু বেসিক হাইজিন মানতে হবে, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অন্তত ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়া। হাতের দুই পৃষ্ঠ খুব ভালো করে ধুতে হবে। আঙুলের খাঁজ যাতে ভালোভাবে পরিষ্কার হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

- স্কুলে বা পড়তে যাওয়ার সময় অথবা বাইরে গেলে আপনার সন্তানকে ভালো হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখতে বলুন।

- সহপাঠীর জ্বর হলে খুব বেশি কাছে না ঘেঁষাই ভালো, এই সময়ে হ্যান্ড শেক যেন না করে।

- যে সব দেশে করোনার আক্রমণ হচ্ছে, সদ্য সে দেশ থেকে ফিরলে আপনার সন্তানকে প্রথম কয়েকদিন স্কুলে পাঠাবেন না।

- স্কুল কর্তৃপক্ষ ক্লাসরুমের টেবিল চেয়ার পরিচ্ছন্ন রাখুন। মেঝে, দেওয়াল, বাথরুম পরিষ্কার করা হোক জীবাণুনাশক দিয়ে।

- হাঁচি-কাশি হলে সন্তানদের মুখে মাস্ক পরার পরামর্শ দিন।

- বাইরে ঘুরতে গেলে হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন। পরিচ্ছন্ন হোটেলে ওঠার চেষ্টা করবেন। মশলাদার খাবার খাবেন না। মাংস খাওয়ার সময় বিশেষ করে সতর্ক হোন।

- জ্বর হলে জন্মদিন বা এরকম কোনও অনুষ্ঠান এড়িয়ে যাওয়াই ভালো। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি