১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যাত্রীবাহি বাসে ছিনতাইকালে সাবেক সেনা সদস্য আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ডিবি পরিচয় দিয়ে ছিনতাইয়ের সময় এক সাবেক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় কুষ্টিয়াগামী এসবি পরিবহনে এই ঘটনা ঘটে। এসময় সাবেক সেনা সদস্যের সাথে থাকা আরো ৫জন পালিয়ে যায়। 

আটক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তালেব আশুলিয়া থানার ডেন্ডাবর পল্লিবিদ্যুৎ এলাকার খন্দকার নুরুল ইসলামের ছেলে। তিনি ২০১৩ সালে রংপুর ক্যান্টনমেন্ট থেকে অবসরে আসেন। 

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সুপার ডিলেক্স এস বি পরিবহনের বাসটি আশুলিয়া এলাকায় পৌছালে দুটি মাইক্রোবাস দিয়ে বাসটিকে থামিয়ে ডিবি পরিচয়ে পাঁচজন লোক ওই গাড়িতে উঠে। এসময় কুষ্টিয়ার ১০-১২ জন গরু ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী বলে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন তারা। পরে গাড়ির চালক ও সুপারভাইজার তাদের পরিচয় জানতে চাইলে চারজন গাড়ি থেকে নেমে লাফিয়ে পালিয়ে যায়। পরে গাড়ির চালক কৌশলে বাসটিকে এলেঙ্গা বাসস্ট্যান্ডে এনে থামিয়ে পুলিশকে বিষয়টি জানান। 

এসময় পুলিশ আবু তালেব নামের অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করে কালিহাতী থানায় নিয়ে আসে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি