০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে সংসদ সদস্য ছোট মনিরকে গণ সংবর্ধনা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

 টানা দ্বিতীয় বারের মতো টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় তানভীর হাসান ছোট মনিরকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোপালপুর উপজেলায় সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সংবর্ধিত অতিথি ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। 

গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রৌফ চাঁন মিয়া, এডভোকেট বার সমিতির সভাপতি আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা ড. নূরনব্বী মিয়া, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ। এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য ছোট মনিরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি