১০:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ব্যালট বাক্সে আগুন, পুলিশের ফাঁকা গুলি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের একটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দু’জন আনসার সদস্য আহত হয়েছেন। পরে কেন্দ্রটি স্থগিত করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে সাড়ে ৩টার দিকে গোপালপুর উপজেলার কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাজহারুল হক বলেন, দুর্বৃত্তরা অতর্কিতভাবে কেন্দ্রে প্রবেশ করে পুরুষ ওয়ার্ডের ৩ নম্বর কক্ষ থেকে একটি ভোটের পেপার ভর্তি ব্যালট পেপার বাইরে নিয়ে তাৎক্ষণিক আগুন ধরিয়ে দেয়। এতে ব্যালট বাক্স পুড়ে গেছে। ব্যালট বাক্সে প্রায় ৩০০ ভোটের পেপার ছিল। পরে পুলিশ ব্যালট উদ্ধারে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে। এ ঘটনায় দু’জন আনসার সদস্য আহত হন। এ ঘটনার পর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘ঘটনা নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড গুলি করা হয়েছে। এই ঘটনায় দু’জন আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই আসনে নৌকার প্রার্থী হলেন বর্তমান এমপি তানভীর হাসান ছোট মনির। তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।

দুপুরের দিকে ইউনুস ইসলাম তালুকদার ভোটে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি