১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাস-ট্রাক সংঘর্ষে নারী নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৪ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাক সংঘর্ষে সাহেরা খাতুন (৬০) না‌মের এক বাস যাত্রী নিহত হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন। আহতদের ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, ৫ জনকে মধুপুর হাসপাতাল ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

নিহত সাহেরা খাতুন মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের মৃত জোয়াদ আলীর স্ত্রী।

মঙ্গলবার (১৪মে) সকা‌লের দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার গাংগাইর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

‌নিহ‌তের স্বজনরা জানায়, জমি সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে মেয়ে জেসমিনকে নিয়ে টাঙ্গাইলের আদালতে যাচ্ছিলেন সা‌হেরা। এ ঘটনায় জেসমিনসহ অন্তত ২২ জন আহত হয়েছে। 

আহত অন্যরা হ‌লো, আরিফ (৩৫), বিষ্ণু দাস (৪৫), তালেব আলী (৪৮), আব্দুর রশিদ (৪০),আ. লতিফ (৬৫), আব্দুল বাছেদ (৪৫) , কল্পনা, পূর্নিমা (৪৫), ইনসান (২৮), আবু সাঈদ (৩৮), আর্জিনা (২৫), সবুরা (৪০)। এছাড়া ১১জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

প্রত্যক্ষদশী ও পুলিশ জানায়, মধুপুর থেকে টাঙ্গাইলগামী গারোবাজার-টাঙ্গাইল সার্ভিসের একটি বাস গাংগাইর নজমুল ইসলাম ফাজিল মাদরাসা অতিক্রম করতেই বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। প‌রে খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর সাহেরার মৃত্যু হয়।

মধুপুর থানার অ‌ফিসার ইনচার্জ শ‌ফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি