১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরের নতুন এসিল্যান্ড জুবায়ের হোসেন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৩ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. জুবায়ের হোসেন যোগদান করেছেন।  সোমবার ২৩ মার্চ মির্জাপুরের এসিল্যান্ড হিসেবে তিনি যোগদান করেন।

৩৫তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ১৯ ফেব্রুয়ারি মির্জাপুরের এসিল্যান্ড হিসেবে পদায়ন পাওয়ার পর টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে এক মাসের ট্রেনিংয়ে যান। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।

মো. জুবায়ের হোসেনের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতকোত্তর করা এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত।

যোগদানের পর সোমবার দুপুরে তার কার্যালয়ে কথা হলে তিনি জানান, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনূল হক বিগত দিনে যেভাবে সেবা দিয়েছেন, তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত জবাবদিহিতামূলক সহজীকরণ সেবা নিশ্চিত করতে কাজ করে যাবো বলে তিনি উল্লেখ করেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি