১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৯ শিক্ষককে অব্যাহতি, ১৮ শিক্ষার্থী বহিস্কার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে ৯ শিক্ষককে অব্যাহতি এবং নকল করার দায়ে ১৮ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় এ দন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে এলেঙ্গা বিএম কলেজ ভেন্যুর ৬ জন এবং তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ভেন্যুর ৩ জন মোট ৯ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। 

সেই সাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এলেঙ্গা বিএম কলেজ ভেন্যুর ৫ জন, তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ভেন্যুর ৯ জন, কালিহাতী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুর ১ জন এবং কালিহাতী কলেজ ভেন্যুর ৩ জন সহ মোট ১৮ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। 

তিনি আরো বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে সকল পদক্ষেপ চলমান থাকবে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি