১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অধ্যক্ষের কার্যালয়ে তালা 

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি মুজিব কলেজের শিক্ষার্থীরা। সমাবেশের পরে অধ্যক্ষের কার্যালয়ের মূল ফটকে তালাও ঝুলিয়ে দেওয়া হয়। 

শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। সমাবেশে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক খন্দকার রকিবুল হাসান বিজয়, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাত্তার, ছাত্রলীগের হল শাখার সভাপতি সুমন সীমান্ত, শিকদার রনি প্রমুখ বক্তব্য দেন। পরে শিক্ষকদের আশ্বাসে তালা খোলে দেওয়া হয়। 

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কলেজ ছাত্র সংসদের কমিটি বাতিল করা হলেও নির্বাচন দেওয়া হচ্ছেনা। তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করে অধ্যক্ষ ড. ছদরুদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ছাত্র সংসদের নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরেছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি