১১:৩২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মানুষ ভোট দিতে পারেনা, শয়তানরা ভোট দেয় : কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৩ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরত্তোম বলেছেন, গত কয়েক বছর যাবত মানুষ ভোট দিতে পারেনা, শয়তানরা ভোট দেয়। দিনের ভোট রাতে হয়।

গতকাল শনিবার (১১ আগষ্ট) বিকেলে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কৃষক শ্রমিক জনতালীগের টাঙ্গাইল জেলা শাখার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,২০১৮ সালের নির্বাচনের সময় আমরা যখন জোটে গিয়েছিলাম আজও অনেকে মনে করেন আমরা বিএনপির জোটে গিয়েছিলাম আমি কখনও মনে করিনা, আমি এক মুহুর্তের জন্যও বিএনপির জোটে গিয়েছিলাম। ড. কামালের জন্য ঐক্যফ্রন্টে গেয়েছিলাম। গ্রহণযোগ্য ভোট না হওয়ার পরই আমি জোট থেকে আমার দলকে প্রত্যাহার করি।

নির্বাচন কমিশনারকে ইঙ্গিত করে তিনি বলেন, সকালে ব্যালট পেপার যাবে বলছেন নির্বাচন কমিশনার, রাতে ব্যালট পেপার যাবেনা সকালে যাবে। রক্ষক যদি ভক্ষক হয় তাহলে সকালে গেলেও যা রাতে গেলেও তা হবে।

কাদের সিদ্দিকী আরও বলেন,আগামী নির্বাচন সুষ্ঠু না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবেন প্রধানমন্ত্রী। তিনি দেশ ও আন্তর্জাতিক অঙ্গণেও ক্ষতিগ্রস্থ হবেন।

বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, সদস্য শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ।

নির্বাচন সুষ্ঠু নাহলে প্রধানমন্ত্রী সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক, সদস্য শামীম আল  মনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ। বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদির সভাপতিত্বে জেলা ও উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ ও এর বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি