১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রাথমিক শিক্ষার মান যুগোপযোগী করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী 

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। তাই বর্তমান সরকার শতভাগ শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে যুগোপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বছরের প্রথম দিন দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই উপহার দেওয়া সম্ভব হচ্ছে প্রানমন্ত্রী শেখ হাসিনার কারণেই।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সচেতনতামূলক মতবিনিময় সভা ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনি, প্রাথমিক শিক্ষা দপ্তরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক ইফতেখার হোসেন ভূঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আজিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক। 

এরআগে সকালে প্রতিমন্ত্রী বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম। সেখানে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান পর্যবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। 

এ সময় প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে পরিবেশিত মুক্তিযুদ্ধ বিষয়ক  গীতি নৃত্য নাট্য ও শারীরিক কসরত উপভোগ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি