০৫:৫০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৫ সদস্যকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে উপজেলা পৌর শহরেরর শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

রবিবার (৫ অক্টোবর) দুপুরে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পূর্ব ভূঞাপুর গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে আনোয়ার হোসেন (৩৭), আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান রনি (২৭), বীরহাটি গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৫), ঘাটান্দি গ্রামের আনন্দ বেপারীর ছেলে রফিক বেপারী (৩৬) এবং জেলার গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত বাচ্চু খানের ছেলে খলিলুর রহমান (৩৮)।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আহসান উল্লাহ্ জানান, গ্রেফতারকৃতরা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই পাঁচ ডাকাতকে ভূঞাপুর পৌর শহরের শিয়ালকোল প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

তিনি আরও জানান, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে। রবিবার সকালে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি