১২:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ৫ ইটভাটায় মালিককে ৩০ লাখ টাকা জরিমানা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে পরিবেশ অধিদফতর অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাঁটা থেকে ৩০ লাখ টাকা জরিমানা আদায় করেছে। এছাড়া ইটভাটাগুলো এসকেভেটর মেশিন দিয়ে আংশিক গুঁড়িয়ে দেয়া হয়। এসময় আগামী দশ দিনের মধ্যে ওই ইটভাটাগুলো বন্ধেরও নির্দেশ দেয় হয়। 

বুধবার দিনভর উপজেলা সদরের বাইমহাটি, গোড়াই ও পাকুল্যা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় পরিবেশ অধিদফতর ঢাকা সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ওই ৫টি ইটভাঁটার মালিককে ছয় লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করেন। পরে এসকেভেটর মেশিন দিয়ে ভাঁটাগুলোর কিছু অংশ গুঁড়িয়েও দেয়া হয়। এ সময় টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপ পরিচালক মোজাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। 

যেসব প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে তারা হলেন মেসার্স ভাই ভাই বিক্সসের মালিক শহীদুল ইসলাম, দিশা-আশা বিক্সসের মালিক শাহ আলম, হাকিম বিক্সসের মালিক আওলাদ হোসেন, সিক্স ব্রাদার্স বিক্সসের মালিক মাজিবুর রহমান ও স্টার স্টাইলের মালিক সুলতান মিয়া।

টাঙ্গাইল পরিবেশ অধিদফতরের উপ পরিচালক মোজাহিদুল ইসলাম জানান, এ উপজেলায় ২৯টি অবৈধ ইটভাটা রয়েছে। আগামী দশ দিনের মধ্যে তা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি