০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাত্রলীগ আহ্বায়ক’র উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭ | | ১৯৯৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের উপর ডিবি পরিচয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কালিহাতী পৌর ছাত্রলীগ ও কালিহাতী কলেজ শাখা ছাত্রলীগ।

শনিবার দুপুরে কালিহাতী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালিহাতী বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপ-প্রচার সম্পাদক শরীফ আহমেদ রাজু, জেলা ছাত্রলীগের সদস্য মাজহারুল ইসলাম কুয়াশা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তুহিন, এন আই পলাশ, কালিহাতী পৌর ছাত্রলীগের আহ্বায়ক রিফাত আল খালিদ রিমন, কালিহাতী কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদ প্রমুখ।

উল্লেখ্য, কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির গত ১৯ সেপ্টেম্বর এলেঙ্গার ইসলামি ব্যাংকের শাখা থেকে পঁচিশ লাখ টাকা উত্তোলন করে ব্যক্তিগত গাড়িতে কালিহাতী যাওয়ার পথে এলেঙ্গা বিরতি রিসোর্টের সামনে ডিবি পরিচয়ে একদল সন্ত্রাসী গাড়ি গতিরোধ করে ড্রাইভারসহ মনিরকে তুলে নিয়ে গিয়ে আশুলিয়া ফেলে যায়।

এসময় তারা তাদেরকে বেধরক মারপিট করে পঁচিশ লাখ টাকা ছিনিয়ে নেয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি