০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২৭ বছর পর অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে অস্ত্র মামলায় ২৭ বছর সাজাপ্রাপ্ত ওয়াদুদ মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামের শাজাহানের ছেলে। রবিবার সন্ধায় পুলিশ সাভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসে মির্জাপুর থানা পুলিশ ওয়াদুদকে অস্ত্রসহ গ্রেপ্তার করেন। মামলা নম্বর ০৬(২)৯৩। অস্ত্র আইনের ১৯(এ) ও (এফ) ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৬ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে আদালতের বিচারক তাকে ৭ বছরের সস্রম কারাদন্ড দেন। 

কারাদন্ড হওয়ার পর থেকে ওয়াদুদ গাডাকা দেন। দীর্ঘ ২৭ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান সন্ধায় সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।  

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, ২৭ বছর পর অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী ওয়াদুদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি