০৯:৫২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসাইলে ইয়াবা ব্যবসায়ীসহ আটক ৪

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১০ মার্চ ২০১৭ | | ১২৪৯
ইয়াবা ব্যবসায়ী টুইংকেল আহম্মেদ অভি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলে এক ইয়াবা ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বাসাইল থানার এস আই মোঃ তোফায়েল আহম্মেদের নেতৃত্বে এ এস আই মুকছেদ আলী ও এ এস আই মোঃ শাহীন আলমসহ একদল পুলিশ শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

জানা যায়, উপজেলার বাথুলীসাদী উত্তরপাড়ার মৃত শাহজাহান সিকদারের ছেলে টুইংকেল আহম্মেদ অভি (২২) কে ১০ পিস ইয়াবাসহ কাশিল বটতলা বাজার থেকে গ্রেফতার করা হয়।

এদিকে একই রাতে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী উপজেলার নাইকানীবাড়ীর মৃত নয়েজ উদ্দিনের ছেলে নুরুল হক (৫০), উপজেলার দেউলী উত্তরপাড়ার জালাল মিয়া (৫৫) ও তার ছেলে মফিজুল ওরফে আব্দুল লতিফ (৩০) কে গ্রেফতার করা হয়।

বাসাইল থানার এস আই মোঃ তোফায়েল আহম্মেদ বলেন, অভিসহ মাদক ব্যবসায়ী হৃদয় (২৫) ও সবুজ (২৬) নামের আরো দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি