১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেলদুয়ারে পুত্র হত্যারবাদী পিতাকে হত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ মে ২০১৬ | | ৪০৪
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে পুত্র হত্যার বাদী পিতা আশরাফ আলীকে (৪৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আশরাফ আলী উপজেলার গজিয়াবাড়ী গ্রামের মৃত রমজান আলীর ছেলে। গত ১ বছর আগে মসজিদের জায়গা নির্ধারণ নিয়ে তিন গ্রামের সংঘর্ষে আশরাফ আলীর ছেলে মোশারফ হোসেন প্রতিপক্ষের আঘাতে নিহত হয়। পুত্র নিহতের ঘটনায় পিতা আশরাফ আলী বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আশরাফ আলী প্রতিদিনের মত রাতে বেড়াতে বের হয়। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে বাড়ি ফিরে আসে।

সোমবার সকালে গজিয়াবাড়ীর পার্শ্ববর্তী গ্রাম বিন্দুরীয়ায় একটি পরিত্যাক্ত জমিতে আশরাফ আলীর জবাই করা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা ধারণা করছেন, এক বছর আগের মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ ও বিরোধের জের ধরে আশরাফ আলীকে দুর্বৃত্তরা হত্যা করতে পারে।

এ ব্যাপারে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় মসজিদের জায়গা নিয়ে বিরোধ রয়েছে। তার পুত্র হত্যায় থানায় একটি মামলার বাদীও ছিল আশরাফ আলী। বিরোধের জের ধরে হত্যা কান্ডটি ঘটতে পারে বলে ধারনা করছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি