১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বি.বি বালক উচ্চ বিদ্যালয়ে ৯০ ব্যাচের ৩০ বছর পূর্তি উৎসব

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি-৯০ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী উৎসব কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (১০ জানুয়ারি) পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়। সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল-০৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন। 

পরে অতিথিবৃন্দ আসন গ্রহনের পর শিক্ষার্থীরা সাবেক পাঁচ শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা প্রদান করেন। এরপর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা প্রথম স্থান অর্জন করেছে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়। 

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল করিম, সাবেক শিক্ষক আলহাজ্ব মো. ছাদের আলী মিঞা, সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামন সোহেল, টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি গোলাম কিবরিয়া বড়মনি, ব্যাচ শিক্ষার্থী শফিকুর রহমান খান শফিক, তরিকুল ইসলাম খান ঝলক, সাংবাদিক অলক কুমার দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তাবিবুর রহমান তাবিবসহ ৯০ ব্যাচের সকল শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

শেষে দিনব্যাপী পিঠা উৎসব, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি