০২:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে তিন দিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার সমাপ্তি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

“মানুষ ভজলে সোনার মানুষ হবি” শ্লোগানের মধ্য দিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে তিন দিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার সমাপ্তি হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় সাধু সংঘের আয়োজনে তিন দিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার সমাপ্তি হয়।

মেলার শেষ দিনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক ( যুগ্ম সচিব) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মনছুরুল আলম হীরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক শহীদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) শফিকুল ইসলাম।

কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি হরি মোহন পালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম তালুকদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, সহকারি পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) রাসেল মনির, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী প্রমূখ।

সাধু সম্মেলন ও লালন মেলায় সংগীত পরিবেশন করেন কুষ্টিয়া থেকে আগত বিখ্যাত বাউল শিল্পী সমির বাউল, রাজ্জাক বাউল ও তার দল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি