০৫:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যারা যখন ক্ষমতায় থাকেন, নিজেদের দেশের মালিক ভাবেন-কাদের সিদ্দিকী

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৬ মার্চ ২০২৩ | |
, টাঙ্গাইল :

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, যারা যখন ক্ষমতায় থাকেন তারা তখন ভাবেন আমিই দেশের মালিক। আর বাকি সব চাকর-বাকর। সরকারি কর্মচারীরা নিজেরা ভাবেন তারা যেন মুনিব,সাধারণ মানুষ যেন চাকর। অথচ সকল সরকারি কর্মচারী সাধারণ মানুষের চাকর এটা তারা বুঝতেই চায় না।

সোমবার (০৬ মার্চ) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদরাসা মাঠে কাঞ্চনপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজকে বাংলাদেশে কেউ নিরাপদ না, কারও সম্মান নাই। বাসাইলের মানুষদের বলছি আপনারা দয়া করে আমার গামছাকে ধরেন আপনাদের সম্মান হবে, মর্যাদা হবে, নিরাপত্তা হবে।

তিনি আরও বলেন, আমার এই গামছা ধরলে কারও কোনো ক্ষতি হবে না। লাঙ্গল ধরলে লাঙ্গল দিয়ে হাত-মুখ মুছতে পারবেন না, নৌকা দিয়ে হাত-মুখ মুছতে পারবেন না। ধানের শীষ নিয়ে যদি গা পরিষ্কার করেন তাহলে তো শেষ, ডাক্তার খানায় যেতে হবে। আমার এই গামছা দিয়ে যা খুশি তাই করা যাবে।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ.টি.এম সালেক হিটলু।

কাঞ্চনপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হামিদ খান মানুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি