০৩:৫২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। 

এঘটনায় বুধবার (০১ জানুয়ারি) মাসুদের মেয়ে ভূঞাপুর থানায় বাবাকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।

নির্যাতিতা মাসুদের স্ত্রী জানান, হিন্দু ধর্মাবলম্বী হয়েও মাসুদকে বিয়ে করি। মাসুদের সাথে প্রেমের সম্পর্ক থাকায় গত ২০ বছর পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করি। বিয়ের পর বেশ ভালই ছিলো তাদের সংসার। তাদের একটি মাত্র মেয়ে রয়েছে। ইতোমধ্যেই  মেয়েটিরও বিয়ে হয়েছে। গত দুই তিন বছর যাবৎ মাসুদ মাদকসহ নানা অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়েছে। মাদক সেবন করে গভীর রাতে বাড়ি ফিরে বাড়ির আসবাব পত্র ভাংচুরসহ আমাকে মারধর করতো। আস্তে আস্তে তার মাদক সেবনের পরিমান বেড়ে যায় এবং নিয়মিত সে এখন বাড়িতেই মাদক সেবন করে।

তিনি আরো জানান, বুধবার (০১ জানুয়ারি) ভোরে সে নেশাগ্রস্থ অবস্থায় বাড়ি ফিরে আসে। এর আগে দুই দিন সে কোথায় ছিলো জানতে চাওয়ায় এলোপাথারীভাবে মারপিট করতে থাকে। একপর্যায়ে গলা টিপে হত্যার চেষ্টা করে মাসুদ। এসময় প্রতিবেশিরা এগিয়ে এসে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হই।

এদিকে নির্যাতিতার মেয়ে মন্নি আক্তার (১৮) জানান, দীর্ঘ দিন যাবৎ তার বাবা তার মাকে নানাভাবে অত্যাচার করে আসছে। সে নেশা করে প্রতিদিন গভীর রাতে বাড়ি ফিরে এবং মাঝে মাঝেই রাতে পতিতা নিয়ে এসে ফুর্তি করে। প্রতিবাদ করলে মাকেসহ আমাকেও মারধর করে।

নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ জানান, পারিবারিক কারণে স্ত্রীর সাথে ভুল বুঝাবুঝি হয়েছে। টিউবওয়েলে কাজ করার সময় পড়ে ব্যাথা পেয়েছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সজিব হোসেন জানান, বুধবার সকালে নির্যাতিতা মূমূর্ষ অবস্থায় ভর্তি হয়েছে। বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, এব্যাপারে নির্যাতিতার মেয়ে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। তদন্তপুর্বক আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি