১২:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তাজরিন ট্রাজেডির ৭ বছর

ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

তাজরিন গার্মেন্টস ট্রাজেডির ৭ বছর উপলক্ষ্যে ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার টাঙ্গাইল কোট চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা বার সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুল বাকী মিঞা, জেলা বার সমিতির সাধারণ সম্পাদক ও ব্লাস্ট টাঙ্গাইল ইউনিট পরিচালনা পরিষদের সদস্য এ্যাডভোকেট মাঈদুল ইসলাম শিশির, ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের উপদেষ্টা কমিটির সদস্য ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী এ্যাডভোকেট খন্দকার আমিনা রহমান বিউটি প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের মধ্যে অতিদ্রুত ক্ষতিপূরন করতে হবে। সেই সাথে এই ঘটনার দ্রুত মামলার বিচার নিষ্পত্তির দাবী করেন তারা।

উল্লেখ্য, ২০১২ সালের আজকের এই দিনে তাজরীন গার্মেন্টস এ আগুন লেগে অন্তত ১১৩ জন শ্রমিক আগুনে পুড়ে মারা যায়। এ সময় আহত হয় আরো তিন শতাধিক শ্রমিক।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি