০৩:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে তিনদিন ব্যাপী লালন মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

লালন সাঁইজির ভাবধারা নিয়ে গঠিত টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন উপলক্ষে তিনদিন ব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলা আয়োজন করা হয়েছে। 

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় সাধু সংঘের আয়োজনে তিনদিন ব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লালন মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা।

কেন্দ্রীয় সাধু সংঘ পাঠাগারের আহবায়ক বিল্পব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আরিফুল ইসলাম আরিফ, টাঙ্গাইলের বীমাবিদ আকবর হোসেন, কালিহাতী নার্সিং কলেজের পরিচালক আ: আজিজ মিয়া, কালিহাতী সাধনা ঔষধালয়ের চিকিৎসক ও পরামর্শক মনিরুজ্জামান মিঠু প্রমূখ। সাধু সম্মেলন ও লালন মেলায় সাধু, পীর মাশায়েখ, পাগল, লালন ভক্তনুরাগীরা উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে রাতব্যাপী লালন সংগীত পরিবেশিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি