০১:২৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

ইবরাহীম খাঁ সরকারী কলেজের সাবেক জিএস, ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট মোন্নাফ আলী মুন্না এর দুইটি কিডনি নষ্ট হওয়ায় তার স্ত্রী লাভলী বেগম একটি কিডনি দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ভূঞাপুরের সাবেক পৌর মেয়র ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত। 

তিনি জানান, ভারতের রবীন্দ্রনাথ ট্যাগর হাসপাতালে বৃহস্পতিবার ৬ এপ্রিল মোন্নার কিডনি প্রতিস্থাপন করেন ডাক্তার প্রতিক দাস। সফলভাবে অস্ত্রপাচারের পর মোন্না ও তার স্ত্রী লাভলী বেগম সুস্থ রয়েছেন।

তিনি আরও জানান, ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জিএস, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোন্নাফ আলীর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন যাবত তিনি কিডনি জনিত সমস্যা নিয়ে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তার তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলে স্বামীর জীবন রক্ষায় স্ত্রী লাভলী বেগম তার একটি কিডনি প্রদান করেন।

চিকিৎসার ব্যয় নির্বাহ করতে গিয়ে মোন্না সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। মোন্না ও তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি