১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে বিনামূল্যে পাঠ্য পূস্তক বিতরণ উৎসব

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে বিনামূল্যে পাঠ্য পূস্তক বিতরণ উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১লা জানুয়ায়ী) সকালে উপজেলা প্রাঙ্গণে এ বই উৎসবের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপূস্তক তুলে দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের বাধভাঙ্গা উচ্ছ্বাসে উপজেলা চত্বরে উৎসবের আমেজ তৈরি হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল জেলার উপ-পরিচালক মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বিথী, সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনি, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এহসানুল কবির মুকুল, সাধারণ সম্পাদক মো. হারুন-উর-রশিদ প্রমূখ। 

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এ বছর নাগরপুর উপজেলায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ৫ লক্ষ ৩৬ হাজার ৬৫০ টি ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ২ লক্ষ ৯ হাজার ১৮৫ টি বই বিনামূল্যে বিতরন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি