০১:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে ৫ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় তাকে সাহায্য করেন ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সংবাদকর্মী আব্দুল্লাহ আবু এহসান, মো. ইউনুস আলী, হাফিজুর রহমান, আবুল হোসেন, ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আ. হাই ও আনসার ভিডিপি‘র সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে ধনবাড়ী উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই লকডাউনকে অমান্য করে ধনবাড়ী বাজারের ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলা রেখে জনসমাগমের সৃষ্টি করে। তার জন্য ধনবাড়ী বাজারের মার্সেলের পণ্য সিনহা ইলেকট্রনিকের মালিক মো. শরিফ হোসেনকে ১৫ হাজার, সরকার স্টোরের মালিক মো. জামাল হোসেনকে ১ হাজার, শাহিনুর ইসলামকে ২ হাজার, দুলাল ঘোষকে ৫ হাজার, সুভাষ চন্দ্রকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি