১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে কৃষি জমিতে যাতায়াতের রাস্তা দখলমুক্ত

মো: নুর আলম, গোপালপুর থেকে | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩১ জুলাই ২০২১ | |
গোপালপুরে কৃষি জমিতে যাতায়াতের রাস্তা দখলমুক্ত করা হচ্ছে। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে অবৈধভাবে দখল করা কৃষি জমিতে যাতায়াতের সরকারি হালট দখলমুক্ত করেছে গোপালপুর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা ভূমি অফিস নোটিশ জারি করে কৃষকের স্বার্থে উক্ত সরকারি হালট দখলমুক্ত করার নির্দেশ অমান্য করায় শনিবার বেলা ১২টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত সড়ক দখলমুক্ত করা হয়েছে।

জানা যায়, অবৈধভাবে সরকারি হালট দখল নিয়ে পুকুরের পাড় নির্মাণ, জাল, খুঁটি ও বেড়া দেওয়ার অভিযোগ উঠে উক্ত গ্রামের মোজাফর আলীর বিরুদ্ধে। এতে নারায়ণপুর ও কুড়িপাখিয়া গ্রামের প্রায় তিনশ কৃষকের কয়েকশ একর জমির ফসল ঘরে তুলতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা ভূমি অফিস তদন্ত করে ঘটনার সত্যতা পায়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ককর্মকর্তা মো. পারভেজ মল্লিক। এসময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ও স্থানীয় সংবাদকর্মীগণ ।

রাস্তা অবৈধ দখলমুক্ত করায় গ্রামবাসী ও কয়েকশ কৃষক উচ্ছ্বাস প্রকাশ করেন।

গ্রামবাসীর পক্ষে মো. গোলজার হোসেন বলেন, নারায়ণপুর মৌজার কয়েকশ একর আবাদি জমিতে প্রবেশ ও ফসল ঘরে তোলার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে দখল করে রাখায় কৃষকদের চরম বিপাকে পড়তে হয়েছে। উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত রাস্তা দখলমুক্ত করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি