০৯:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালিত 

মো. নুর আলম, গোপালপুর | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৭ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার এ কর্মসূচী পালিত হয়।

এ উপলক্ষ্যে সরকারী সূতী ভি এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা, র‌্যালি, পুরস্কার বিতরণী, যুবকদের ঋণের চেক বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা হয়।

অপরদিকে গোপালপুর পৌরসভার আয়োজনে স্বাধীনতা কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল -২ গোপালপুর ভুয়াপুরের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, পৌর মেয়র রকিবুল হক (ছানা), থানা অফিসার ইনচার্জ হাসান আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইউব, ধোপাকান্দি ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল হাই, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, আরো উপস্থিত ছিলেন অন্যান্য আওয়ামী লীগের নেতাকর্মী ও শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এছাড়া গোপালপুর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে বিভিন্ন সংগঠন কেক কেটে দিনটি পালনে করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি