১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আ.ক.ম মোজাম্মেল হক

রাজাকারদের মন্ত্রী বানিয়েছিলেন জিয়াউর রহমান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমান রাজাকার, আলবদর ও আলশামসদের পিচ কমিটির নেতাদের মন্ত্রী বানিয়েছিলেন। আর বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিদেশি দূতাবাসে বিভিন্ন বড় বড় পদে পদায়ন করেছিলেন। আমি শ্রদ্ধা জানাতে পারতাম বঙ্গবীর কাদের সিদ্দিকীকে কিন্তু যখন দেখি একজন খ্যতিমান বীর গোলাম আযমের সাথে হাত মিলিয়ে এক মঞ্চে বসে একত্রে শেখ হাসিনার সরকারকে পতন ঘটানোর জন্য একত্রে সভা করেন। তখন আর শ্রদ্ধা জানাতে পারি না। আমার আরেক বন্ধু শাজাহান সিরাজ মুক্তিযুদ্ধের সময় আমাদের সংগঠন ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন, তিনি ৩রা মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। 

পরবর্তীতে বিএনপি সরকারের আমলে পার্লামেন্টে দাড়িয়ে বলেছিলেন তিনি নাকি জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ করেছিলেন। আমার দুঃখ হয় তিনি পার্লামেন্টে দাড়িয়ে বলেছিলেন বঙ্গবন্ধুর ছবি দেখিয়ে এ ছবি এখানে কেন। বর্ণচোরা শাজাহান সিরাজরা ৭৫ এ গিয়ে রুপ পাল্টে গিয়ে বলেন জিয়াউর রহমানের ডাকে নাকি স্বাধীনতা করেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া রাজাকারদের তালিকা যাচাই-বাছাই না করেই প্রকাশ করে ভুল করেছি। এই ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় একাত্তরের মুক্তিযুদ্ধে রাজাকার, আলবদর ও আলশামসের তালিকা প্রকাশ করে। ১০ সহস্রাধিক ব্যক্তির নাম উল্লেখ করে প্রকাশ করা প্রথম তালিকায় অনেক মুক্তিযোদ্ধার নামও ঢুকে পড়ে। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরে এ তালিকা স্থগিত করা হয়। 

মোজাম্মেল হক বলেন, ভুল করেছি। প্রত্যাহারও করে নিয়েছি। এবার আর ভুল হবে না। তাই বলে রাজাকারের তালিকা হবে না, তা নয়। রাজাকারের তালিকা হবেই হবে।

তিনি আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তালিকা নিয়ে আর রাজাকার-আলবদর ও আলশামসের তালিকা প্রকাশ করা হবে না। নিবিড় অনুসন্ধান চালিয়ে উপজেলা ভিত্তিক রাজাকারের তালিকা প্রকাশ করা হবে।

তিনি বলেন, জানুয়ারি মাসে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ইতিমধ্যে তালিকার কাজ সম্পন্ন হয়েছে। এখন সেই তালিকা আবার যাচাই করার কাজ চলছে।

মুক্তিযোদ্ধাদের সরকারিভাবে পরিচয়পত্র দেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ২৬ মার্চের মধ্যেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের ছবিসহ পরিচয়পত্র দেয়া হবে।

অতিরিক্তি জেলা প্রশাসক সার্বিক মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি