১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নানা কর্মসুচির মধ্যদিয়ে হানাদার মুক্ত দিবস পালিত (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭ | | ২০৩
, টাঙ্গাইল :

নানা কর্মসুচির মধ্যদিয়ে টাঙ্গাইলে পালিত হচ্ছে হানাদার মুক্ত দিবস। টাঙ্গাইল হানাদার মুক্ত ও বিজয় দিবস উপলক্ষে ৫ দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে জমকালো এই আয়োজনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

উদ্বোধন শেষে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে উদ্যান থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে সমবেত হয়। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলমসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগ, যবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা।

পরে পৌর উদ্যানের মুক্তমঞ্চে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি