১১:৫৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল২৪ এ সংবাদ প্রকাশের জের

উৎপাদন ও বিপনণ বন্ধ হলো অপ্সরা ড্রিংকিং ওয়াটারের, ৫০ হাজার টাকা অর্থদন্ড

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৩ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বিশুদ্ধ পানির নামে বিক্রি হচ্ছে কি? শিরোনামে টাঙ্গাইল২৪.কম এ প্রকাশিত সংবাদের জেরে অভিযান পরিচালনা করে অপ্সরা ড্রিংকিং ওয়াটার কোম্পানীর নিউ জমজম পানি উৎপাদন ও বিপনণ কার্যক্রম বন্ধ করে দিলো উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ নেতৃত্বাধীন দল।

এসময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানাটির দুই মালিককে জনপ্রতি ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

গত ১৬ নভেম্বর প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ে রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খায়রুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে টাঙ্গাইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. খায়রুল ইসলাম বলেন, টাঙ্গাইল২৪ এ প্রকাশিত সংবাদটি আমাদের নজরে আসে। পরে সংবাদের উল্লেখিত বিষয়গুলো আমরা আমাদের নিজস্ব মাধ্যম থেকে যাচাই বাছাই শেষে আজকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংবাদের প্রকাশিত সকল তথ্যর সত্যতা পাওয়ায় বিএসটিআই ২০১৮ এর ৩১ ধারার আইন অনুযায়ী অপ্সরা ড্রিংকিং ওয়াটার কোম্পানীর নিউ জমজম পানি উৎপাদন ও বিপনণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এছাড়া কারখানাটির দুই মালিককে আইন অমান্য করে অবৈধভাবে পানি উৎপাদন করায় জনপ্রতি ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম জেল প্রদান করা হয়। 

এ সময় বাজারজাতের জন্য প্রস্তুতকৃত পানির জার বোতল ধ্বংস করাসহ বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনকৃত ৩০টি পানির জার বোতল জব্দ করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এর টাঙ্গাইল ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি