১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কৃষিমন্ত্রীর অনুষ্ঠানে ত্রাণ না পেয়ে

স্লিপ হাতে মিছিল করেছে বন্যার্তরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ভূঞাপুরে কৃষিমন্ত্রীর অনুষ্ঠানে ত্রাণ না পেয়ে স্লীপ হাতে মিছিল করেছে বন্যা কবলিতরা।

এরআগে পৌরসভার টেপিবাড়ি স্কুল মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান শেষে মন্ত্রী মঞ্চ থেকে চলে যাওয়ার পর ত্রাণ না পেয়ে টেপিবাড়ি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মিছিল নিয়ে আসেন তারা। সোমবার (৫ আগষ্ট) বেলা সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলায় সোমবার কয়েকটি স্থানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ত্রাণ সহায়তা বিতরণ করেছেন। এরমধ্যে পৌরসভার টেপিবাড়ি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অর্জুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সীলযুক্ত স্লীপ নিয়ে আসেন বন্যা কবলিতরা। এরআগে অজুর্না ইউনিয়নের তারাই গ্রামের ১শ জনের হাতে ত্রাণের স্লীপ দেয়া হয়। কিন্তু মন্ত্রীর ত্রাণের অনুষ্ঠানে ত্রাণ না পেয়ে ক্ষোভে মিছিল নিয়ে উপজেলা পরিষদে আসেন তারা। 

মিছিল নিয়ে আসা তারাই গ্রামের গোলাপ হোসনের স্ত্রী খালেদা, বাদলের স্ত্রী রাশিদাসহ অনেকেই জানান, টেপিবাড়িতে মন্ত্রী ত্রাণ দিতে আসবে এই বলে স্থানীয় মেম্বার (ইউপি সদস্য) মিনহাজ চেয়ারম্যানের সীলযুক্ত ত্রাণের স্লীপ দেয়। পরে স্লীপ নিয়ে সোমবার মন্ত্রীর অনুষ্ঠানে আসি। কিন্তু মন্ত্রী চলে যাওয়ার পর সেখান থেকে কোন ত্রাণ দেয়া হয়নি। পরে সেখানকার লোকজন জানায় আমাদের জন্য কোন ত্রাণ বরাদ্দ নাই। 

অর্জুনা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মিনহাজ উদ্দিন জানান, চেয়ারম্যান আইয়ুব আলী মোল্ল্যা আমাকে একশ পরিবারের স্লীপ দেয় ত্রাণ দেয়ার জন্য। সে মোতাবেক তারাই গ্রামের একশ পরিবারের মাঝে স্লীপ বিতরণ করি। পরে টেপিবাড়িতে মন্ত্রী ১০জনের মাঝে ত্রাণ বিতরণ করে চলে যায়। বাকি ৯০জনের ত্রাণ সেখানে ছিল। কিন্তু যারা ত্রাণের স্লীপ নিয়ে গেছে তাদের মাঝে বিতরণ করা হয় নাই। এতে তারা ক্ষিপ্ত হয়ে মিছিল নিয়ে ইউএনও’র কাছে জানাতে গিয়েছে ত্রাণ না পাওয়ার বিষয়টি। 

অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আইয়ুব আলী মোল্ল্যা জানান, স্লীপ পাওয়া সকলের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। মন্ত্রী মহোদয় চলে যাওয়ার কারনে সেখান থেকে আমরাও চলে আসি। পরে তারা ক্ষুব্দ হয়ে উপজেলা পরিষদে গিয়েছে। তাদের ত্রাণ পাওয়া গেছে। স্থানীয় মেম্বার মিনহাজের মাধ্যমে তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, টেপিবাড়ি এলাকায় দুইশত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এরবাইরে টাঙ্গাইল পৌরসভার মেয়র অর্জুনা ইউনিয়নে আরো ১শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণের জন্য চেয়ারম্যানের মাধ্যমে স্লীপ বিতরণ করেছে।

ভুল বুঝাবুঝির কারনে স্লীপ পাওয়া লোকজন একত্রিত হয়ে উপজেলা পরিষদে এসেছে। কিন্তু তাদের ত্রাণ মজুদ রয়েছে। পরবর্তিতে তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি