১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ফরম পূরনে ছাত্রলীগের আর্থিক সহযোগিতা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর সরকারি কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এইচএসসি ফরম পূরনে আর্থিক সহযোগিতা দিয়েছে ছাত্রলীগ।

শনিবার মির্জাপুর উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এ সহযোগিতা করেন। এ সময় তারা কলেজের ৮৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর ফরম পুরনে ৪৩ হাজার টাকা সহযোগিতার করেন বলে জানান। 

মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো, মোবারক হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন, পৌর ছাত্রলীগৈর সাধারণ সম্পাদক ওয়াকিল আহম্মেদ, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাহিদ, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ হাসান প্রমুখ। 

মির্জাপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মো. মোবারক হোসেন ও সম্পাদক মারুফ হোসেন জানান বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক তাহরীম হোসেন সীমান্তের দিক নির্দেশনায় উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের ফরম পূরনের ৪৩ হাজার টাকা সহযোগিতা করেছেন।

তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে অতীতেও ছাত্রলীগ যেমন ভূমিকা রেখেছে ভবিষ্যতেও তা অব্যহত থাকবে বলে উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি